শুরুর স্তর

হিফজুল কুরআন কোর্স

অভিজ্ঞ উস্তায/উস্তাযার সরাসরি তত্ত্বাবধানে, সম্পূর্ণ পর্দা ও প্রাইভেসি বজায় রেখে ঘরে বসেই কুরআন হিফজের পবিত্র সফর শুরু করুন।

0.0(0)1 জন শিক্ষার্থীসর্বশেষ আপডেট: জুলাই ২০২৬

কোর্স সম্পর্কে

হিফজুল কুরআন মানেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে হবে—এমনটা জরুরি নয়। বরং সাধ্যমতো সকলেরই কুরআন হিফজ করা উচিৎ। পবিত্র কুরআন হিফজ বা মুখস্থ করা আল্লাহর এক অনন্য নিয়ামত। অনেক ভাই ও বোনের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক ব্যস্ততা, পড়াশোনা বা উপযুক্ত ও নিরাপদ পরিবেশের অভাবে এই স্বপ্নটি পূরণ হয়ে ওঠে না। আত-তুরাস একাডেমিতে আপনি সম্পূর্ণ পর্দা, সঠিক নিয়ম ও সর্বোচ্চ প্রাইভেসি বজায় রেখে “হিফজুল কুরআন কোর্স” করতে পারবেন। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সরাসরি তত্ত্বাবধানে, আপনার দৈনন্দিন ব্যস্ততার রুটিনকে অক্ষুণ্ণ রেখে, ঘরে বসেই আপনি কুরআনের হাফেজ/হাফেজা হওয়ার এই পবিত্র যাত্রা শুরু করতে পারেন। রাসূলুল্লাহ ﷺ বলেন, “কিয়ামতের দিন কুরআনের হাফেজকে বলা হবে, তুমি পড়তে থাকো এবং (জান্নাতের সিঁড়ি বেয়ে) ওপরে উঠতে থাকো...।” (আবু দাউদ: ১৪৬৪; তিরমিযী: ২৯১৪) ভর্তির যোগ্যতা: শুদ্ধভাবে তাজভিদ-সহ কুরআন দেখে দেখে পড়তে পারা। 🎯 এই কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন? 🔹 ধাপে ধাপে হিফজ সম্পাদন 🔹 শুদ্ধ লাহজা গঠন 🔹 মজবুত ইয়াদ 🔹 মাসনুন দুআ ও আমল 📖 হিফজ-পদ্ধতি • ক্লাস শিডিউল: সপ্তাহে ০৫ দিন (শনি থেকে বুধ) • ক্লাস টাইম: প্রতিদিন বাদ ফজর (Zoom/Meet/WhatsApp) • ব্যাচ বিন্যাস: নারী ও পুরুষদের জন্য পৃথক ডেডিকেটেড ব্যাচ ৪-স্তরের ক্লাসিক্যাল হিফজ পদ্ধতি: ১. নাযেরা ফ্লুয়েন্সি বৃদ্ধি ২. সবক (New Lesson) ৩. সাত সবক (Recent Revision) ৪. আমুখতা (Old Revision) কোর্সের বৈশিষ্ট্যসমূহ • নারী-পুরুষ আলাদা ব্যাচ • পারসোনালাইজড হিফজ প্ল্যান • ওয়ান-টু-ওয়ান লাইভ সাপোর্ট • নিয়মিত কাউন্সিলিং ও গাইডলাইন এই কোর্সটি কাদের জন্য? • কর্মজীবী, ব্যবসায়ী, গৃহিণী ও শিক্ষার্থী • যারা তাজভিদসহ মুখস্থ করতে দক্ষ শিক্ষকের তত্ত্বাবধান খুঁজছেন • যারা নিরাপদ ও ইসলামিক পরিবেশে হিফজ করতে চান ভর্তি প্রক্রিয়া • ভর্তি ফি: ৫১০৳ (এককালীন) • মাসিক ফি: ১,০২০৳ • সীমিত আসন সংখ্যা WhatsApp: https://wa.me/8801557078172

শিক্ষার্থীদের রিভিউ

রিভিউ লোড হচ্ছে…