একাডেমি পরিচিতি

ইসলামি জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের বিশ্বস্ত অনলাইন মাধ্যম

আত-তুরাস একাডেমি একটি ইসলামি তুরাস [ঐতিহ্য] ভিত্তিক নির্ভরযোগ্য অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের সমৃদ্ধ ইলমি তুরাস বা জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যকে আধুনিক মানুষের কাছে সহজ ও প্রাতিষ্ঠানিক উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬ সালে আমাদের যাত্রা শুরু হয়।

আমাদের প্রধান বৈশিষ্ট্য ও কোর্সসমূহ

ইলমি তুরাস কোর্স

কুরআন, হাদিস, তাফসির, ফিকহ, আকিদা, সিরাত, ইতিহাস ও জিওপলিটিক্স-সহ ইসলামের মৌলিক ও সমকালীন বিভিন্ন বিষয়ে আমাদের রয়েছে ফ্রি ও পেইড কোর্সসমূহ।

নিয়মতান্ত্রিক লাইভ ও রেকর্ডেড কোর্স

এককালীন কোর্সের পাশাপাশি দীর্ঘমেয়াদি কোর্স হিসেবে তাজভিদ-সহ কুরআন শিক্ষা, হিফজুল কুরআন এবং কুরআনিক এরাবিক কোর্স সারা বছর চলমান। অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে লাইভ ক্লাস, রেকর্ডিং, নোট, কুইজ, অ্যাসাইনমেন্ট ও ধারাবাহিক একাডেমিক সাপোর্ট।

নিরাপদ ও পর্দা-বান্ধব পরিবেশ

সম্পূর্ণ শরয়ি পর্দা ও প্রাইভেসি রক্ষা করে দেশ-বিদেশের অসংখ্য জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই-বোন আত-তুরাস একাডেমিতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে দ্বীনি ইলম অর্জন করছেন।

আমাদের লক্ষ্য

ইসলামের সমৃদ্ধ ইলমি তুরাস বা জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যকে আধুনিক মানুষের কাছে সহজভাবে ইলমি সিলসিলার মাধ্যমে পৌঁছে দেওয়া।

প্রতিষ্ঠাতা ও পরিচালক
মাওলানা মাহমুদ সিদ্দিকী — প্রতিষ্ঠাতা ও পরিচালক, আত-তুরাস একাডেমি

মাওলানা মাহমুদ সিদ্দিকী

লেখক, সম্পাদক, খতিব ও উস্তাযুল হাদিস

নব্বই দশকের মাঝামাঝিতে নরসিংদী জেলার রায়পুরার এক নদীমাতৃক গ্রামে জন্ম। স্কুলে প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বীনি ইলমের যাত্রা শুরু হয়। ভৈরব ও ঢাকার শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।

শিক্ষাগত যোগ্যতা

তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস)

২০১৫–১৬

জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

উচ্চতর উলুমুল হাদিস (২ বছর মেয়াদি)

২০১৮–২০

জামি'আ রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা

উচ্চতর ইলমুত তাফসির

২০১৭–১৮

জামি'আ রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা

হিফজুল কুরআন

২০০৭–০৮

ইসলামিয়া আরাবিয়া ফেরীঘাট মাদরাসা, ভৈরব

কর্মজীবন ও অভিজ্ঞতা

তিনি একাধারে শিক্ষকতা, সম্পাদনা ও ইমামতের সাথে যুক্ত। বর্তমানে তিনি জামিয়াতু আলী মুরতাযা, নরসিংদী-এর উস্তাযুল হাদিস হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে দীর্ঘ ৩ বছর ঢাকার জামিয়া মাদানিয়া খিলগাঁও-এ উস্তাযুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদীর মাধবদী বাইতুন নূর জামে মসজিদ-এর খতিব এবং শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদ-এর ইমাম হিসেবে নিয়োজিত আছেন। পাশাপাশি আত-তুরাস একাডেমির মাধ্যমে ইলমি তুরাসকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।

লেখালিখি ও সম্পাদনা

বর্তমানে তিনি পেনফিল্ড পাবলিকেশন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উলুমুল হাদিস, সিরাত, ইতিহাস ও তাফসিরের প্রতি বিশেষ আগ্রহ থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সমাদৃত গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেছেন।

মৌলিক রচনা

ইয়ারমুক: শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা।

উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ

আহলে সুন্নাত ওয়াল জামাআত, কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ এবং উম্মাহাতুল মুমিনের জীবনী সিরিজ।

যৌথ অনুবাদ ও সম্পাদনা

ডক্টর সুহাইল তাক্কুশ রচিত ২ খণ্ডে ‘মুসলিম জাতির ইতিহাস’, ডক্টর আলি মুহাম্মদ সাল্লাবির ‘উত্তর আফ্রিকায় মুসলিম অভিযান’, ইমরান রাইহানের ‘খিলাফাহ: ইসলামি রাষ্ট্রভাবনা’, মুফতি সাজ্জাদুর রহমানের ‘ফিকহুর রিবা’ এবং সমকালীন আকিদা ও ফিকহভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সম্পাদনা করেছেন তিনি। তার রচিত, অনূদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা পঁচিশের অধিক